আবনা : তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ‘ডার্টি বম্ব’ নামের পরমাণু বোমা বানানোর দাবি করেছে। এ জাতীয় পরমাণু অস্ত্র তৈরিতে ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে হাতিয়ে নেয়া ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে। গত জুনে ওই ইউরেনিয়াম আইএসআইএল’র হস্তগত হয়েছিল। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর এ বোমা তৈরির খবরটি দিয়েছে।
খবরে বলা হয়েছে, ডার্টি বোমা লন্ডনে ফাটানো হলে পরিণাম কী হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে গর্ব করেছে তাকফিরিরা। যারা এ সব হুমকি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ বিস্ফোরক বিশেষজ্ঞ হুমায়ুন তারিক। তাকফিরিদের সঙ্গে যোগ দেয়ার জন্য ২০১২ সালে ব্রিটেন ত্যাগ করেছিলেন তিনি এবং বর্তমানে সিরিয়ায় ব্রিটিশ তাকফিরিদের প্রশিক্ষণ দিচ্ছেন হুমায়ুন তারিক।
প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান মিশিয়ে ‘ডার্টি বম্ব’ তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক এলাকায় তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী পরিবেশ তৈরি করাই এ বোমার লক্ষ্য।
মসুল বিশ্ববিদ্যালয় থেকে তাকফিরিদের ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম হাতিয়ে নেয়ার বিষয়টি জুলাই মাসে জাতিসংঘকে অবহিত করেছিল ইরাক। জাতিসংঘে নিয়োজিত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আলহাকিম এক চিঠিতে বিষয়টি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে জানিয়েছিলেন।
এদিকে, গত বছরের আগস্টে সিরিয়ায় হামলা চালানোর সময়ে ওই সন্ত্রাসী গোষ্ঠীটি রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছিল।#
২ ডিসেম্বর ২০১৪ - ১২:২৭
News ID: 655503
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ‘ডার্টি বম্ব’ নামের পরমাণু বোমা বানানোর দাবি করেছে।